Home Notices বাজেট বক্তৃতা ২০২৬-২৭
National Budget · Bangladesh

জাতীয় বাজেট বক্তৃতা
২০২৬–২০২৭

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা
অর্থনৈতিক বিবর্তনে, সবার জন্য উন্নয়ন
✦ Official Speech ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা 📅 ১১ জুন ২০২৬ · ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এম.পি. কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতার পূর্ণ পাঠ এবং সারসংক্ষেপ।

🏛️
Official Document
জাতীয় বাজেট বক্তৃতা ২০২৬-২৭ — Full PDF
Budget Speech 2026-27 · জাতীয় সংসদ, বাংলাদেশ · ১১ জুন ২০২৬
↓ PDF ডাউনলোড
বাজেট সারসংক্ষেপ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণ বাজেট এটি। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঐতিহাসিক বাজেট উপস্থাপন করেন।

বাজেটের মূল থিম: "গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা — অর্থনৈতিক বিবর্তনে, সবার জন্য উন্নয়ন"। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি ন্যায্যতা এই বাজেটের কেন্দ্রবিন্দু।

বাজেটের প্রধান সংখ্যা
৯,৩৮,০০০
কোটি টাকা
মোট বাজেট আকার (জিডিপির ১৩.৭%)
৬,৯৫,০০০
কোটি টাকা
মোট রাজস্ব আয় (জিডিপির ১০.২%)
৬,০৪,০০০
কোটি টাকা
NBR রাজস্ব লক্ষ্যমাত্রা
৩,০০,০০০
কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)
২,৪৩,০০০
কোটি টাকা
বাজেট ঘাটতি (জিডিপির ৩.৬%)
৬.৫%
জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য
মূল্যস্ফীতি লক্ষ্য ৭.৫%-এ নামানো
বক্তৃতার অধ্যায়সমূহ
০১
ভূমিকা
গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সরকারের অঙ্গীকার ও বাজেটের দর্শন
০২
অর্থনৈতিক প্রেক্ষাপট
বিগত সরকারের অর্থনৈতিক চিত্র বনাম বর্তমান, মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব
০৩
মধ্যমেয়াদি অর্থনৈতিক নীতি-কৌশল
3R কৌশল — Recovery, Restoration & Reconstruction; ব্যাংকিং সংস্কার
০৪
২০২৫-২৬ সংশোধিত বাজেট
সংশোধিত বাজেট: ৭,৮৮,০০০ কোটি টাকা; ঘাটতি ২ লাখ কোটি টাকা
০৫
২০২৬-২৭ প্রস্তাবিত বাজেট কাঠামো
মোট ব্যয় ৯,৩৮,০০০ কোটি; উন্নয়ন ব্যয় ৩৩.৭% তে উন্নীত
০৬
খাতভিত্তিক অগ্রাধিকার
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, জ্বালানি, আইসিটি ও আরো
০৭
রাজস্ব খাত সংক্রান্ত প্রস্তাবনা
আয়কর, আমদানি-রপ্তানি শুল্ক, ভ্যাট — বিস্তারিত প্রস্তাব
০৮
ডিরেগুলেশন — ব্যবসা সহজীকরণ
Single Window, 48-ঘণ্টায় কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ সহজীকরণ
০৯
উপসংহার
সমৃদ্ধ ও মর্যাদাবান বাংলাদেশ গড়ার অঙ্গীকার
বাজেটের ১০টি প্রধান অগ্রাধিকার
সবার জন্য উন্নয়ন
সর্বজনের, সর্বশ্রেণির, সর্বখাতের ও সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ ও বৈষম্যহীন অর্থনীতি প্রতিষ্ঠা।
মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা
দক্ষতাভিত্তিক শিক্ষা, জিডিপির ৫% শিক্ষায় বরাদ্দের লক্ষ্য; ইউনিভার্সাল হেলথ কভারেজ।
সর্বজনীন সামাজিক সুরক্ষা
জীবনচক্রভিত্তিক সুরক্ষা বলয়, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা সম্প্রসারণ।
বিনিয়োগ ও কর্মসংস্থানমুখী অর্থনীতি
পরিকল্পিত শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি।
ডিরেগুলেশন — সাশ্রয়ী ব্যবসার পরিবেশ
BanglaBiz প্ল্যাটফর্ম চালু, ৭ দিনে লাইসেন্স, Single Window সিস্টেম।
আর্থিক খাতের স্থিতিশীলতা
খেলাপি ঋণ হ্রাস, দুর্বল ব্যাংক পুনর্গঠন, পুঁজিবাজার সংস্কার ও বিনিয়োগ উৎসাহ।
জ্বালানি নিরাপত্তা
স্থানীয় গ্যাস অনুসন্ধান জোরদার, নবায়নযোগ্য শক্তি ২০%, বিদ্যুৎ উৎপাদন ৩৫,০০০ MW।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
5G সেবা ৯০% জনগণের কাছে ২ বছরে, AI ও সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়ন, GDP-তে ICT ১০%।
পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনা
৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ, ২০,০০০ কিমি খাল পুনঃখনন, পদ্মা ব্যারাজ প্রকল্প।
১০
স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন
মেধাভিত্তিক নিয়োগ, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে, সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধি।
খাতভিত্তিক বরাদ্দ (নির্বাচিত)
খাত বরাদ্দ (কোটি টাকা) জিডিপির % অনুপাত
শিক্ষা ও মানবসম্পদ ১,৩৬,৬০৬ ২.০০%
সামাজিক নিরাপত্তা ১,৪৪,৩৩৮
যোগাযোগ অবকাঠামো ৬০,৭৩০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ৬৯,৪০৯ ১.০১%
কৃষি, খাদ্য ও মৎস্য ৪৩,৩৩৫ ০.৬৩%
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ৪১,৩৫২
বিদ্যুৎ ও জ্বালানি ১৭,৩৪৫
পানিসম্পদ ১০,৫৩৩